সিলেট টুডে রিপোর্ট | ০৭ ফেব্রুয়ারী, ২০১৫
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপে করতে এলে চালক অসম্ভব দক্ষতায় পেট্রোলবোমাকারীদের ধাক্কা দিয়ে ফেলে দিলে প্রাণ রক্ষা হয় বাসে থাকা ৩০ যাত্রীর ।এসবয় পেট্রোলবোমা সহ বাসের ধাক্কায় আহত অবস্থায় শিবিরের উপজেলা সভাপতি তাজ উদ্দীনকে আটক করে পুলিশ । পরে তার তথ্যমতে আরও ৩ সহযোগিকেও আটক ক্রে পুলিশ
রাজাপুর থানার পরিদর্শক (ওসি অপারেশন) মাসুদুজ্জামান বলেন, “শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বলাই বাড়ি এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে হামলা করে শিবির কর্মীরা।
এ সময় যাত্রীদের বাঁচাতে চালক বাসটিকে রাস্তার পাশের খাদে নামিয়ে দিলে রক্ষা পায় বাসের যাত্রীরা।
তবে শিবির সভাপতি তাজ উদ্দীন পিকেটিংরত অবস্থায় বাসের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। পরে তাকে পেট্রোল বোমাসহ আটক করে ঝালকাঠী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি ঝালকাঠী উপজেলার ছত্তকন্দা গ্রামের মো. আলী সিকদারের ছেলে ।
এদিকে কৌশলে গাড়ি চালিয়ে পেট্রোল বোমা থেকে যাত্রীদের রক্ষা করায় ঈগল পরিবহনের চালতকে রাজাপুর থানায় ১০ হাজার টাকা পুরস্কার দেন ঝালকাঠী পুলিশ সুপার মজিদ আলী।