Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা আহসান হা‌বিব কামাল আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০২২

বরিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হা‌বিব কামাল মারা গেছেন। গতকাল শ‌নিবার রাত ১১টায় রাজধানীর বনানীর নিজ বাসায় তি‌নি মারা যান। মৃত্যুকালে তার বয়স হ‌য়ে‌ছি‌ল ৬৮ বছর।

তার ছে‌লে কামরুল আহসান রুপম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিডনিজনিত অসুস্থতার কারণে বাবা রাজধানীর ইউনাই‌টেড হাসপাতা‌লে ১৪ দিন চি‌কিৎসাধীন ছি‌লেন। শুক্রবার তা‌কে বনানীর বাসায় নি‌য়ে আসা হয়। শ‌নিবার রা‌তে হঠাৎ অসুস্থ হ‌য়ে পড়‌লে রাত ১১টায় বাসাতেই মারা যান তি‌নি।’

রা‌তেই মরদেহ ব‌রিশা‌ল নগরীর কালুশাহ সড়‌কের বাসায় নেয়ার কথা রয়েছে।

আহসান হা‌বিব কামাল ব‌রিশাল দ‌ক্ষিণ জেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ও কেন্দ্রীয় বিএন‌পির সা‌বেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া ব‌রিশাল পৌরসভার সা‌বেক চেয়ারম্যান ছি‌লেন তি‌নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.