Sylhet Today 24 PRINT

শেখ হাসিনাকে রাখি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০২২

রাখি বন্ধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল বুধবার এমপি শেখ আলাউদ্দিনের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেয়ায় এই উপহার তুলে দেন পশ্চিমবঙ্গের বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।

উপহারের মধ্যে ছিল কচুরিপানা দিয়ে তৈরি রাখি, মিষ্টি, রবীন্দ্রনাথ ও নজরুলের দুটি ছবি।

এ সময় গোপাল শেঠ সাংবাদিকদের বলেন, ‘দুই দেশের মৈত্রী বন্ধন আরও দৃঢ় করতে নারীদের তৈরি কচুরিপানার রাখি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো হলো।’

উপহার নিতে আসা এমপি শেখ আলাউদ্দিন বলেন, ‘দুই দেশ ও দুই বাংলার বন্ধন অনেক দৃঢ়। রাখি বন্ধন সেটাকে আরো মজবুত করবে। একটা চমৎকার দিনে, একটি চমৎকার উপহার তিনি আমাদের দিলেন। আমি এই রাখি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.