Sylhet Today 24 PRINT

‘বিবেকহীন শোষণে ধ্বংস চা শ্রমিকের স্বপ্ন’

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০২২

চা-শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। সোমবার এক বিবৃতিতে আন্দোলনরত চা-শ্রমিকদের দাবির যৌক্তিকতা ও তা মেনে নিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, যুগ যুগ ধরে চা-শ্রমিকেরা ন্যায্য অধিকার-বঞ্চিত। বিবেকহীন শোষণে ধ্বংস হচ্ছে চা-শ্রমিকদের স্বপ্ন। বর্তমান বাস্তবতায় শ্রমিকের দিনে মাত্র ১২০ টাকা মজুরি শুধু অমানবিক নয়, এটি শোষণের নিকৃষ্ট উদাহরণ।

তিনি বলেন, দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা। আসলে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এমন বাস্তবতায় দৈনিক ৩০০ টাকা মজুরিও যথেষ্ট নয়। শোষণের শিকার চা-শ্রমিকরা স্বপ্ন দেখার সাহসও হারিয়ে ফেলেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.