Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২১ আগস্ট, ২০২২

সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ আগস্ট)) সকাল ১১টায় ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক মারজান (১৮) ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাইজগাঁও গ্রামের নাজমুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে টাইলসের কাজ করার সময় মারজান আহমদ নামের ওই নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.