Sylhet Today 24 PRINT

সেব্রিনা ফ্লোরা লাইফ সাপোর্টে

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০২২

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা গুরুতর অসুস্থ হয়েছেন। তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

রবিবার (২১ আগস্ট) দুপুর ৩টায় স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

জানা গেছে, গত দুই দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে তার এমআরসিপি করা হয়েছিল, তারপর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

এদিকে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় রোববার বাদ জোহর স্বাস্থ্য অধিদপ্তরে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। এতে তার সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে।

উল্লেখ্য, ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাকালে নিয়মিত করোনার আপডেট নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হতেন। কাজ করেছেন সম্মুখযোদ্ধা হিসেবে। পাশাপাশি করোনা নিয়ে নানা ধরনের গাইডলাইন দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। সেই সময় ডা. ফ্লোরা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক ছিলেন। পরবর্তীতে তাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.