Sylhet Today 24 PRINT

চলে গালেন সাংবাদিক সুদীপ কুমার দে

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০২২

গাজী টিভির (জিটিভি) সিনিয়র নিউজরুম এডিটর সুদীপ কুমার দে মারা গেছেন। সোমবার (২১ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।

সুদীপ দের এক সহকর্মী সারাবাংলাকে জানান, রোববার দিবাগত রাত ৩টায় তিনি শারীরিক অসুস্থবোধ করেন। এসময় তাকে গেণ্ডারিয়া আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ব্রেন স্ট্রোক করেছেন বলে জানা গেছে।

সুদীপ দে দীর্ঘদিন ধরে নিম্ন রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। । তার সহকর্মীরা জানান, রোববার তিনি কর্মস্থল জিটিভিতে অফিস করেছেন। সোমবার সকাল ১১টায় তার মৃতদেহ গেণ্ডারিয়া শশ্মানে সৎকার করা হবে।

মৃত্যুকালে তিনি সাত বছর বয়সী এক শিশু সন্তান রেখে গেছেন। সুদীপ দের মৃত্যুতে শোক জানিয়েছে জিটিভি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.