সিলেটটুডে ডেস্ক | ২২ আগস্ট, ২০২২
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সঙ্গে কোনো কথা বলেননি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সঙ্গে কোনো কথা আমি বলিনি।’
সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে হবে- ভারতে গিয়ে এমন কোনও কথা আমি বলিনি, এটা একটা ডাহা মিথ্যে কথা। সেখানে নির্বাচন নিয়ে কোনও কথাই বলিনি।’
এসময় তিনি আরও বলেন, ‘আমি দেশের স্থিতিশীলতা নিয়ে ভারতে গিয়ে কথা বলেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তার ধারেকাছেও আমি নেই।’