Sylhet Today 24 PRINT

বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বসছেন চা-বাগানের মালিকরা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০২২

শ্রমিকদের মজুরি নিয়ে চলমান সমস্যার সমাধানে চা–বাগান মালিকদের সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। শনিবার (২৭ আগস্ট) বিকেল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন চা-শ্রমিকেরা। সরকারের সঙ্গে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা কয়েক দফা আলোচনায় বসে কর্মবিরতি প্রত্যাহার করলেও তা মানছেন না সাধারণ শ্রমিকরা। এখনো কাজে ফেরেননি কোনো চা-শ্রমিক।

এমন পরিস্থিতিতে, বাগানে গিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে অনুরোধ জানাচ্ছেন প্রশাসনের কর্তারা। ৩০০ টাকা মজুরির ঘোষণা ছাড়া কোনো আশ্বাসেই কাজে ফিরবেন না তারা, এমনটাই জানিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, পূর্ণকর্মবিরতির ১৪তম দিনে কাজ কাজ বন্ধ রয়েছে সকল চা-বাগানে। বিভিন্ন চা-বাগানে সভা–সমাবেশ করছেন শ্রমিকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.