Sylhet Today 24 PRINT

আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০২২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার হয়েছে।

নিহত গৃহকর্মীর নাম মোছা. সাহিদা (২৫)। রাজধানীর মহাখালীর বাসার পেছন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

রোববার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব।

এসআই হাসিব বলেন, মহাখালীতে আকরাম খানের গৃহকর্মীর মরদেহ পাওয়া গেছে। নারী পুলিশ সদস্যরা মরদেহের সুরতহাল তৈরি করছেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

মরদেহটি আকরাম খানের বাসার কাজের মেয়ে কি-না এ প্রসঙ্গে এসআই হাসিব বলেন, আকরাম খানও আমাদের সঙ্গে আছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

পুলিশ জানিয়েছে, গৃহকর্মীর মরদেহ আকরাম খানের বাসার পেছনের রাস্তা থেকে পাওয়া যায়। প্রায় এক ঘণ্টা ধরে রাস্তার মধ্যে পড়েছিল। কীভাবে ওই গৃহকর্মীর মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.