Sylhet Today 24 PRINT

জ্বালানি তেলের দাম কমল লিটারে ৫ টাকা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০২২

শুল্ক কমানোর পর সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই তথ্য নিশ্চিত করে বলেন, 'রাতে প্রজ্ঞাপন জারি হবে।'

ডিজেলের আগাম কর ৫ শতাংশ প্রত্যাহার এবং আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণের পরদিন এই সিদ্ধান্ত হলে।

নতুন সিদ্ধান্তে ডিজেল ও কেরসিনের দাম হবে লিটারে ১০৯ টাকা। পেট্রল ১২৫ এবং অকটেন ১৩০ টাকা করে কিনতে পাওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.