নিজস্ব প্রতিবেদক | ০৭ ফেব্রুয়ারী, ২০১৫
বিএনপি'র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে রোববার থেকে টানা ৭২ ঘন্টার হরতালের কারণে আবারও পেছানো হলো এসএসসি পরীক্ষা । ৮ তারিখ (রোববার) এর পরীক্ষা হবে ১৩ তারিখ শুক্রবার সকাল ৯টা থেকে ১২ টায় । ১০ তারিখ মঙ্গলবারের পরীক্ষা হবে ১৪ তারিখ শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত । শিক্ষামন্ত্রী, অভিভাবক, পরীক্ষার্থীদের বারবার আকুতি স্বত্ত্বেও হরতাল বহাল রাখায় পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয় ।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেয়ালে পীঠ ঠেকে গেছে । আপনাদের কাছে অনুরোধ - অন্তত পরীক্ষার আগের ২ ঘন্টা এবং পরের ২ ঘন্টা হরতালের আওয়ামুক্ত রাখুন ।