সিলেটটুডে ডেস্ক | ০৪ সেপ্টেম্বর, ২০২২
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার সারসংক্ষেপে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বাগেরহাটের মংলায় ২৯ দশমিক ৬ এবং সর্বনিম্ন ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।