Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর দিল্লি সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে আজ সোমবার সকালে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এ সফরে থাকার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের। তবে শারী‌রিক অসুস্থতার কার‌ণে শেষ মুহূর্তে এ সফর বাতিল করতে হয়েছে তাকে।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের একজন কর্মকর্তা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে জানান, শারী‌রিক অসুস্থার কার‌ণে ভার‌ত সফ‌রে যে‌তে পা‌রেন‌নি পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট সকাল ১০টা ১৭ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.