Sylhet Today 24 PRINT

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০২২

রংপুরের তারাগঞ্জ উপজেলায় খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক যাত্রী। রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ ঘটনা ঘটে।

সোমবার (৫ আগস্ট) সকালে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রোববার রাত থেকে রংপুরের ওই এলাকায় প্রচণ্ড বৃষ্টি হয়। বৃষ্টির মধ্যেই রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংবাদ পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজ পরিচালনা করছেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ জানান, জোয়ানা পরিবহন ও ইসলাম পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থালেই পাঁচ জনের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.