Sylhet Today 24 PRINT

জাতীয় গ্রিডে ত্রুটি, দেশের এক তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

নিজস্ব প্রতিবেদক |  ০৬ সেপ্টেম্বর, ২০২২

জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। মঙ্গলবার সকালে দেড় ঘণ্টা পর্যন্ত এসব এলাকা বিদ্যুৎহীন ছিল।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৪ মিনিটে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়। এতে বরিশাল, খুলনা ও রাজশাহী জোন এবং বৃহত্তর ফরিদপুর জেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।

মেরামত শুরু হওয়ার পর ৯টা ৪০ মিনিটে রাজশাহীতে, ১০টা ১০ মিনিটে খুলনায় এবং ১০টা ৩০ মিনিটে বরিশালে জাতীয় গ্রিডে বিদ্যুত সরবরাহ শুরু হয়। তবে অনেক এলাকা এখনও বিদ্যুৎহীন রয়েছে বলে বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে ৷ ত্রুটির কারণ ও স্থান এখনও চিহ্নিত হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.