Sylhet Today 24 PRINT

ভারতের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে চায় বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশে বিদ্যুৎ চালিত গাড়ি রপ্তানি করতে চায় ভারত বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (৭ সেপ্টে্ম্বর) দিল্লিতে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ইলেকট্রিক গাড়ি বা হাইব্রিড অটোমোবাইলে বিনিয়োগ করতে চায় অশোক লেল্যান্ডের মতো বড় ভারতীয় প্রতিষ্ঠান। এছাড়া ভারতের সঙ্গে দ্রুত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট- সেপা) করতে চায় বাংলাদেশ।

এর আগে, বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগ বাড়াতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশে সবচেয়ে উদার দেশ। বাংলাদেশের অবকাঠামো জ্বালানি ও পরিবহন খাতে আরও বেশি বিনিয়োগ করুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.