Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ড. মোমেন

ইউএনবি |  ১১ সেপ্টেম্বর, ২০২২

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন লন্ডন, নিউইয়র্ক ও ওয়াশিংটন সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার সফরসঙ্গী দলে থাকবেন।

তিনি জানান, ‘স্বাস্থ্যগত কারণ’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত রাষ্ট্রীয় ভারত সফরে (৫-৮ সেপ্টেম্বর) তার সফরসঙ্গী দলের অংশ ছিলেন না।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ‘একটি অশ্রুসিক্ত মুহূর্ত: ইন্টারলকিং চ্যালেঞ্জের রূপান্তরমূলক সমাধান’- এই প্রতিপাদ্য নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন।

কোভিড-১৯ মহামারি, ইউক্রেনের যুদ্ধ, অনাকাঙ্খিত প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট মানবিক চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি বিশ্ব অর্থনীতির জন্য বিভিন্ন হুমকির বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগসহ বিভিন্ন জটিল ও আন্তঃসংযুক্ত সংকটের স্বীকৃতিস্বরূপ এই প্রতিপাদ্য নির্ধারণ করেছে জাতিসংঘ।

২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা এই বিশাল বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান অনুসন্ধান করবেন।

আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা চলতি বছরের সাধারণ বিতর্ক সম্পূর্ণরূপে ব্যক্তি পর্যায়ে হবে বলে ধারণা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.