Sylhet Today 24 PRINT

রানির শেষকৃত্যে যোগ দিবেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক যৌথ সভায় উপস্থিত থাকা একাধিক প্রেসিডিয়াম সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠান সামনে রেখে ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া ভারত সফর নিয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন শেখ হাসিনা।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর চার দিনের সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হয়। এ ছাড়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জাগদীপ ধনখারের সঙ্গেও পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এই সফরে বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধ-সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.