Sylhet Today 24 PRINT

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার কিছু পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সফর শেষে ৮ সেপ্টেম্বর রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে দেশে ফেরেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.