Sylhet Today 24 PRINT

বাংলাদেশে জ্বালানি সংকট নিরসনে পাশে দাঁড়াবে ভারত: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশে জ্বালানি সংকট নিরসনে পাশে দাঁড়াবে ভারত। এ বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের আওতায় আমাদের দেশে ডিজেল আমদানি করা হবে। ভারতের শিলিগুড়ি থেকে দিনাজপুরে ডিজেল আসবে।’

এর মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে বলেন প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। এ ছাড়া ভারতের সঙ্গে এলএনজি আমদানির বিষয়েও কথা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.