Sylhet Today 24 PRINT

স্বর্ণের দাম কমলো

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০২২

ভরিতে ভালো মানের স্বর্ণের দাম কমলো ১ হাজার ২৮৫ টাকা। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮৩ হাজার ২৮০ টাকা।

গতকাল বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৮৩ হাজার ২৮০ টাকা, যা বুধবার পর্যন্ত ছিল ৮৪ হাজার ৫৬৪ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা।

এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৮ হাজার ১১৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৪৫৩ টাকা।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। পরদিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর থেকে ভরিতে ভালো মানের স্বর্ণ ৮৪ হাজার ৫৬৪ টাকা বিক্রি হয়েছে।

এদিকে, রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.