Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে ৫০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে দাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বাংলাদেশ প্রধানের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কার্যালয়ে বৈঠক করেন এডিবির বাংলাদেশ প্রধান এডিমন্ড গিনটিং।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান এই বছরের মধ্যেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ কে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে।

এই টাকা ১৫ বছরের জন্য বাংলাদেশ পাবে এর জন্য গ্রেস পিরিয়ড ৩ বছর। সুদের হার হবে বছরে দশমিক ৫০ শতাংশ।

এছাড়া বন্যা দুর্গত এলাকার পুনর্বাসনে প্রকল্প ঋণ নিয়ে কথাবার্তা হয়েছে জানিয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান এবং পরিকল্পনামন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.