Sylhet Today 24 PRINT

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ মিরাক্কেল তারকা রনি, পুড়ে গেছে শ্বাসনালি

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনির শ্বাসনালি পুড়ে গেছে। তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, রনির শ্বাসনালি ও এক কান পুড়ে গেছে। তিনি শঙ্কামুক্ত নন।

তিনি আরও বলেন, রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। আমাদের আরও অপেক্ষা করতে হবে। এখনই কিছু বলা যাচ্ছে না।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় আবু হেনা রনি বাদে আরও ৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকেও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন- আবু হেনা রনি, জিল্লুর রহমান, মোশারফ হোসেন, রুবেল হোসেন ও ইমরান হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.