Sylhet Today 24 PRINT

স্বামীর দেহ ঝুলছিল, মেঝেতে পড়ে ছিল স্ত্রীর লাশ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০২২

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতারা হলেন, নোমান (৩২) ও শামীমা (২৪)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ‌

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে মোহাম্মদপুরে বাবর রোডের বি ব্লকের ১৩এ/৫এ/১ নম্বরের সাজেদ শাহরি নামের বাসার ৩য় তলায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানিয়েছেন, নিহত নারীর স্বামী একজন প্রবাসী। কিছুদিন আগে তারা সাবলেটে বাসা ভাড়া নিয়েছিল। ‌আজ রাতে দারোয়ান তাদেরকে ডাকার জন্য গেলে কোন সাড়া পাননি। পরে ঘরের দরজা ভেঙে দেখতে পান স্বামী ফ্যানের সাথে ঝুলছে এবং স্ত্রীর মরদেহ মেঝেতে পড়ে আছে। এরপর তিনি বাসার সকলকে ডেকে থানায় খবর দেন। ‌ পুলিশ সেখানে ছুটে গিয়েছে। মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.