Sylhet Today 24 PRINT

শাহজালাল বিমানবন্দরের ডাস্টবিনে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০২২

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিনে পরিত্যক্ত অবস্থায় ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের বে নম্বর ১২ এর পাশে রাখা ডাস্টবিন থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তা নাফিস আমিন রিজভী জানান, ডাস্টবিনে স্কচটেপে মোড়ানো অবস্থায় দণ্ডাকৃতির একটি বস্তু পাওয়া যায়। স্কচটেপ খুলে মিলে ৩০টি স্বর্ণের বার। যার ওজন ৩.৪৮ কেজি। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

এ ঘটনায় কাস্টমস আইনে মামলা হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.