Sylhet Today 24 PRINT

৮ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২২

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। শনিবার (৮ অক্টোবর) সকালে ভারত থেকে পণ্যবাহী একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

আমদানি-রপ্তানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি বলেন, ‘পূজার ৮ দিনের ছুটি শেষে আজ সকাল থেকে ফের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘ছুটি শেষে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দর কর্তৃপক্ষ আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা দিতে শ্রমিক প্রস্তুত রেখেছে। যাতে দ্রুত বন্দর থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্নস্থানে তারা বাজারজাত করতে পারে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.