Sylhet Today 24 PRINT

ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০২২

স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় হাজিরা না দেয়ায় জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে আল-আমিনের জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন আল-আমিন আদালতে উপস্থিত হতে পারেননি। তারপক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। অপরদিকে আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী শামসুজ্জামান গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের বিষয়টি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.