Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সাড়ে ৫ লক্ষ ভারতীয় বিড়িসহ আটক ১

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১২ অক্টোবর, ২০২২

সিলেটের গোলাপগঞ্জে প্রায় সাড়ে ৫লক্ষ নাসির বিড়িসহ মো. সাহাব উদ্দিন (৪৫) নামে একজনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার (১২ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি সাহাব উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে  আসামি সাহাব উদ্দিনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫ লক্ষ ৪০ হাজার শলাকা ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা (মামলা নং-১০, তারিখ ১২/১০/২২) দায়ের করেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এসময় তার কাছ থেকে ৫ লক্ষ ৪০ হাজার শলাকা ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.