Sylhet Today 24 PRINT

বিউটিশিয়ানকে ডেকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০২২

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় বিউটিশিয়ানকে (২৫) দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার জনের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর শুক্রাবাদ এলাকার একটি বাসায় এক বিউটিশিয়ানকে ডেকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে গতরাতে। এরপর রাতেই অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার বিস্তারিত বিকেলে সংবাদ সম্মেলনে জানানো হবে।’

এর আগে, গতরাতে ভিকটিমের স্বামী বাদী হয়ে ডিএমপির শেরে বাংলা নগর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসায় ওই নারী ধর্ষণের শিকার হন। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। হোম সার্ভিসের কথা বলে তাকে ডেকে নেওয়া হয়েছিল। পরে বুধবার (১২ অক্টোবর) দুপুরে অসুস্থ অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এরপর পুলিশ ওই নারীকে নিয়ে ঘটনাস্থলে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.