Sylhet Today 24 PRINT

ক্ষুধা সূচকে বিশ্বে ১২১ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০২২

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) বা ক্ষুধা সূচক-২০২২ অনুযায়ী বিশ্বের ১২১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম।

এ ছাড়া পাকিস্তান, ভারত ও আফগানিস্তানসহ ৩৫টি দেশে ক্ষুধার মাত্রা মারাত্মকভাবে দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

বৃহস্পতিবার একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে বিশ্বব্যাপী এই হাঙ্গার ইনডেক্স প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) অনুসারে, বিশ্বের ৪৪টি দেশ গুরুতর বা উদ্বেগজনক মাত্রায় ক্ষুধায় ভুগছে। বিশ্বে ক্ষুধার মাত্রা এখন বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে।

আন্তর্জাতিক মানবিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং এর অংশীদার ওয়েল্টহাঙ্গারহিলফ যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.