সিলেটটুডে ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৫
র্যবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ টাঙ্গাইলের সদর উপজেলার ওমরপুরে তিন চরমপন্থি নেতা নিহত হয়েছেন। এ সময় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন র্যাব।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা -ওমর, সাদ্দাম ও কাসেম। এ সময় দু’টি পিস্তল (৭.৬৫), দু’টি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি ও একটি দোশাল বন্দুক উদ্ধার করা হয়।
টাঙ্গাইল র্যাব-১২ কোম্পানি কামান্ডার মহিউদ্দিন ফারকী সংবাদ মাধ্যমকে বলেছেন , তারা খবর পান ওমরপুর এলাকায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতারা বৈঠক করছেন। এমন খবরের ভিত্তিতে ভোর ৪টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় টের পেয়ে চরমপন্থিরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতারা পিছু হটে গেলে ঘটনাস্থল থেকে ওই তিন নেতার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল (৭.৬৫), দু’টি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও একটি দোনাল বন্দুক উদ্ধার করা হয়।