Sylhet Today 24 PRINT

আবারও পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ডিসেম্বর, ২০১৫

আদালতে সাক্ষী অনুপস্থিত না হওয়ায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়েছে।

কখনো আসামী আবার কখনো সাক্ষী উপস্থিত না হওয়ায় এ নিয়ে ১২ বার পেছাল এ মামলার সাক্ষ্যগ্রহণ।

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের অষ্টাদশ দিনে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের

আদালতে সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও সাক্ষী আদালতে হাজির না থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি।

মামলার পরবরতী তারিখ ৬ ও ৭ জানুয়ারি।

গ্রেপ্তার ১৪ আসামীর মধ্যে হবিগঞ্জের বরখাস্ত মেয়র জিকে গৌছসহ ১২ জনকে আদালতে হাজির করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত ১৩ জন সাক্ষী দিয়েছেন। নির্ধারিত ১৮ তারিখের মধ্যে মাত্র ছয় দিন সাক্ষ্যগ্রহণ হয়।

আলোচিত এ মামলায় ১৭১ জনের জবানবন্দি শুনবেন আদালত।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলা নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন। হামলায় আহত হন ৪৩ জন আওয়ামী লীগ নেতাকর্মী।

এ ঘটনায় জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান বাদী হয়ে সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.