Sylhet Today 24 PRINT

এ বছরও হচ্ছে না কর মেলা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০২২

চলতি বছরও কর মেলা হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে কর অঞ্চলগুলোতে কর মেলার ন্যায় মাসজুড়ে সেবা দেওয়া হবে।

সোমবার (১৭ অক্টোবর) রাতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবার কর মেলা না হলেও মেলার পরিবেশে কর অঞ্চলগুলোতে সেবা প্রদান করা হবে। করদাতারা নিজ নিজ কর অঞ্চলে গিয়ে নির্বিঘ্নে রিটার্ন দাখিল করতে পারবেন ও অন্যান্য কর সেবা পাবেন। নভেম্বর মাসজুড়ে কর অঞ্চলগুলোতে এই বিশেষ সেবা দেওয়া হবে।

জানা গেছে, করদাতাদের জন্য সচিবালয়, অফিসার্স ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ীভাবে কর তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হবে। এসব কেন্দ্রে রিটার্ন দাখিলসহ অন্যান্য করসেবা এবং কর সংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা প্রায় ৭৫ লাখ বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.