Sylhet Today 24 PRINT

শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০২২

রাজধানীর বনানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর দুই কন্যা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সেখানে সমাহিত স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন তারা।

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের স্মরণে মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা প্রথমে শ্রদ্ধা জানান। এর পর আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.