Sylhet Today 24 PRINT

ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদের মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্র অধিকার পরিষদ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে সংগঠনটির প্রেসিডেন্ট বিন ইয়ামিন মোল্লাহ বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন। বেঞ্চ অ্যাসিসট্যান্ট গৌতম চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদীর জবানবন্দি শুনে আদালত এ বিষয়ে পরবর্তীতে আদেশ দেবেন।

এজাহারে ইয়ামিন উল্লেখ করেন, গত ৭ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে র‌্যালির আয়োজন করে। ওই কর্মসূচিতে ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালায়। এতে ১৩ জন আহত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.