Sylhet Today 24 PRINT

এবার বাধ্যতামূলক অবসরে তিন পুলিশ সুপার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০২২

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনের পর এবার তিন পুলিশ সুপারকে (এসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজন অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি ও অপরজন পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন।

মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের এই তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়।

অবসরে পাঠানো পুলিশ সুপাররা হলেন- সিআইডির মীর্জা আব্দুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ অধিদপ্তরের মো. শহীদুল্ল্যাহ চৌধুরী।

রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ (৫৭ এর ৪৫ ধারা) বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.