Sylhet Today 24 PRINT

ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁইছুঁই

সিলেটটুডে ডেস্ক: |  ১৮ অক্টোবর, ২০২২

গত ২৪ ঘণ্টায় তিনজন মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁইছুঁই। সব মিলিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৯ জনের।

প্রথমবারের মতো বর্ষা শেষে শরতে এতে এই ভাইরাসের প্রকোপের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯০০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিনও হাসপাতালে ভর্তি হন ৮৫৫ জন। সেদিন ডেঙ্গুতে মৃত্যু ছিল চারজনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে মঙ্গলবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় ৫২৮ জন এবং ঢাকার বাইরে ৩৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশে ৩ হাজার ২২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৪৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৯ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৬ হাজার ৯৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৪৯৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৪৪০।

একই সময়ে সারা দেশে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ২৩ হাজার ৬১২ জন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ২৯৫ জন এবং ঢাকার বাইরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৩১৭।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.