Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা যুবককে গলাকেটে ও গুলি করে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০২২

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে গলাকেটে ও গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উখিয়ার ক্যাম্প ১৯-এ ওই হত্যার ঘটনা ঘটে।

 ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

নিহত সৈয়দ হোসেন ক্যাম্প-১৯ এর  ব্লক-এ/১০ এর মৃত জমিল হোসেন ছেলে।

সহকারী পুলিশ সুপার জানান, ক্যাম্প-১৯ এলাকার ব্লক-এ/১০ এর একটি দোকানের সামনে ৫ থেকে ৬ জনের একটি দুষ্কৃতিকারী দল সৈয়দ হোসেনের উপর আকস্মিকভাবে হামলা করে। দুষ্কৃতিকারীরা সৈয়দ হোসেনকে গলায় ধারালো ছুরি দিয়ে কেটে এবং গুলি করে মারাত্মক জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সৈয়দ হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, কিছু দুষ্কৃতিকারী এর আগে তার বাবা জমিল হোসেনকে খুন করে। ওই খুনের মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য সৈয়দ হোসেন তৎপর ছিল। সেই আক্রোশে দুষ্কৃতিকারীরা তাকে খুন করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পুলিশ টহল জোরদারসহ খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গত ১৫ অক্টোবর ২ রোহিঙ্গা নেতাসহ গত ৩ মাসে ১০ রোহিঙ্গা নাগরিক খুনের শিকার হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.