চুনারুঘাট প্রতিনিধি | ১৯ অক্টোবর, ২০২২
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বন আইনের ১৫টি আমলার আসামি আপোষ মুণ্ডাকে (৩২) আটক করেছে র্যাব।
গত সোমবার রাতে চুনারুঘাট উপজেলার কাপাই চা-বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বাগান এলাকার বাসিন্দা মৃত সন্তোষ মুণ্ডার ছেলে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বন আইনে ১৫টি বিচারাধীন মামলার আসামি আলোচিত বনদস্যু সন্তোষ মুণ্ডা দীর্ঘদিন যাবৎ বনের গহিনে আত্মগোপন করে ছিলেন।
কিন্তু গোয়েন্দা তৎপরতায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প অভিযান পরিচালনা করে তাকে আটক করে। মঙ্গলবার দুপুরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।