Sylhet Today 24 PRINT

সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে ৪২ দিন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০২২

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব এড়াতে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের গুজব এড়াতে এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ৬ নভেম্বর থেকে একযোগে এইসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। ২০২২ সালের এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট ৯ হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট ২ হাজার ৬৪৯টি  কেন্দ্রে পরীক্ষা দেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.