Sylhet Today 24 PRINT

জার্মানির পথে রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০২২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ফাইল ছবি)

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে তিনি কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। ১৬ দিনের এ সফরে জার্মানি ও যুক্তরাজ্যে যাবেন রাষ্ট্রপ্রধান।

এর আগে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন শুক্রবার বলেন, কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী রাশেদা খানমকে নিয়ে শনিবার বাংলাদেশ সময় রাত ৩টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চক্ষু পরীক্ষা করাবেন। প্রেস সচিব আরো বলেন, রাষ্ট্রপতি ১৩ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। প্রায় ৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জার্মানি ও লন্ডনে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.