Sylhet Today 24 PRINT

এক শিফটে চলবে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২২

দে‌শের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফ‌টে শিক্ষা কার্যক্রম চল‌বে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব মো. আমিনুল ইসলাম খান।

তিনি বলেন, আগামী বছরের জানুয়া‌রি মাস থেকে সারা‌দে‌শে এ নিয়ম কার্যকর করা হ‌বে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সচিব বলেন, দেশের সকল প্রাথ‌মিক বিদ্যালয়কে এক শিফটে আনার প‌রিকল্পনা কর‌ছি। আগামী বছরের জানুয়া‌রি থেকে এটা কার্যকর করতে পারব।

সারা দে‌শে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

স‌চিব আমিনুল ইসলাম খান ব‌লেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ে এক শিফট চালু করা হ‌বে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.