Sylhet Today 24 PRINT

বান্দরবানে ৪ উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

সিলেটটুডে ডেস্ক: |  ৩০ অক্টোবর, ২০২২

স্থানীয় ও বিদেশি পর্যটকদের বান্দরবান জেলার চার উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে প্রশাসন।

আজ রোববার বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় নিরাপত্তাজনিত কারণে স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয় গত ১৭ অক্টোবর। এরপর ২৩ অক্টোবর আরও দুই উপজেলা থানচি ও আলীকদমে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। জারি করা নিষেধাজ্ঞায় ৩০ অক্টোবর পর্যন্ত বলবৎ ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.