Sylhet Today 24 PRINT

কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০২২

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।

ময়নামতী হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ‘আমি মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছি। বিস্তারিত পরে জানাব। তবে অটোরিকশাটি মোড় নিয়ে সড়কের পাশে যাচ্ছিল। ওই মুহূর্তে চট্টগ্রামমুখী একটি বাস এটিকে ধাক্কা দিলে অটোর চালকসহ পাঁচজন যাত্রী সড়কে ছিটকে পড়েন। তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.