Sylhet Today 24 PRINT

১৫ নভেম্বর থেকে অফিস সময় সকাল ৯টা থেকে ৪ টা

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০২২

ফের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। আগামী ১০ নভেম্বর থেকে নতুন নিয়মে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রী পরিষদ সচিব জানান, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ ছাড়া ব্যাংক, সুপ্রিম কোর্ট তাদের নিজস্ব নিয়মে অফিস পরিচালনা করবে।

সচিব জানান, এর আগে অফিসগুলো সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত করা হয়েছিল তবে এখন শীতকালের কারণে অফিস সূচিতে ফের পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ২২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি ৮টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.