Sylhet Today 24 PRINT

বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য মসিউর রহমান মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০২২

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান মারা গেছেন।

মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে মসিউর রহমানের মৃত্যু হয় বলে তার চাচাতো ভাই জেলা বিএপির সভাপতি আব্দুল মজিদ জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আব্দুল মজিদ বলেন, মসিউর সকালে ঝিনাইদহ শহরের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মসিউর রহমান বিএনপি গঠনের শুরু থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.