Sylhet Today 24 PRINT

উপসচিব পদে ২৫৯ কর্মকর্তার পদোন্নতি

সিলেটটুডে ডেস্ক: |  ০১ নভেম্বর, ২০২২

প্রশাসনের ২৫৯ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসরাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

এ ছাড়া উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র ‍(sa1@mopa.gov.bd) ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য বলা হয় প্রজ্ঞাপনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.