Sylhet Today 24 PRINT

ব্যাংক খোলা থাকবে ১০টা থেকে ৫টা পর্যন্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০২২

সরকারি অফিসে নতুন সময়সূচির পর এবার ব্যাংকেও নতুন সময় নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ বৃহস্পতিবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়, ‘সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা, বুথ আগের মতোই সব সময় খোলা থাকবে।’

সরকারঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে নতুন ঘোষিত নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.