Sylhet Today 24 PRINT

বাগমারায় আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৫

রাজশাহীর উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর চকপাড়া নামক গ্রামের আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদে বোমা বিস্ফোরণে আত্মঘাতী হামলাকারী নিহত এবং কমপক্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে বাগমারা থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান নিশ্চিত করেছেন। তবে নিহত হামলাকারীর পরিচয় জানা যায় নি।

জানা যায়, শুক্রবার (২৫ ডিসেম্বর) জুমার নামাজের পর পরই বোমা বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।  আহতদের মধ্যে ময়েজ (৪০), সাহেব আলী (৩৫), পঞ্চম শ্রেণির ছাত্র নয়ন (১২)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের সময় দুই রাকাত নামাজের পর হামলাকারীকে শনাক্ত করেন মুসল্লিরা। এসময় হামলাকারী দ্রুতগতিতে মসজিদ থেকে বের হয়ে বোমার বিস্ফোরণ ঘটান। এতে ঘটনাস্থলেই ওই হামলাকারীর মৃত্যু হলেও আহত হন কয়েকজন।

এই নিয়ে টানা দুই শুক্রবার দেশের দুই প্রান্তের দুটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল।

গত শুক্রবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামে নৌবাহিনীর সংরক্ষিত এলাকায় দু’টি মসজিদে বোমা হামলার  পরের সপ্তাহেই এই ঘটনা ঘটল।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.